সিলেটে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে ভর্তি ৫৪৪২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ২২ মার্চ ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
সিলেটে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া জনিত রোগ। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১১৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এক সপ্তাহে ভর্তি হয়েছেন ১২১২ জন ও ১ মাসে ভর্তি হয়েছেন ৫৪৪২ জন।
এদিকে হাসপাতালে ভর্তির পাশাপাশি বাসা-বাড়ীতে ডায়রিয়ার আক্রান্ত রোগী বেড়েছে কয়েক গুণ। মেডিকেল থেকে শুরু করে পাড়া-মহল্লার ফার্মেসীতে ওরস্যালাইনসহ ডায়রিয়াজনিত রোগের বিক্রি বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১১৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলার ৩৭ জন, সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ৩৪ জন ও মৌলভীবাজারের ৩৯ জন রয়েছেন।
গত ১ সপ্তাহে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১২১২ রোগীর মধ্যে সিলেট জেলার ৪৫৩ জন, সুনামগঞ্জের ১০৪ জন, হবিগঞ্জের ৩৪৬ জন ও মৌলভীবাজারের ৩০৯ জন রয়েছেন।
গত ১ মাসে সিলেট বিভাগে ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৪২ জন। এ রমধ্যে সিলেট জেলার ২০১৩ জন, সুনামগঞ্জের ৩৮৯ জন, হবিগঞ্জের ১৩৮৪ জন ও মৌলভীবাজারের ১৬৫৬ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারী থেকে ২১ মার্চ পর্যন্ত সিলেট বিভাগে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪৬০ জন। এরমধ্যে সিলেট জেলার ৩৮৫৪ জন, সুনামগঞ্জের ১৪০৯ জন, হবিগঞ্জে ৩৩২৬ জন ও মৌলভীবাজারের ২৮৭১ জন রয়েছেন। তবে এই সময়ে আক্রান্ত ১১৪৬০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১০৯০৯ জন।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ডায়রিয়ার রোগীর সংখ্যা বাড়ছে ঠিক। তবে এটা উদ্বেগ জনক নয়। বিশেষ করে রমজান মাসে ভাজা- পোড়া বেশী খাওয়া হয়। আর এসব খাবার থেকে গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে। এর কারণেও পাতলা পায়খানা হতে পারে। তিনি বলেন, সব সময় নিজে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। অন্যান্যদেরকেও পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের দিকে একটু খেয়াল রাখতে হবে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা








